উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ৬:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের দেওয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩০ মার্চ) সকালে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এএসপি ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার রোহিঙ্গা পরিবারকে চাল, চিনি, তেল, সেমাই, গুড় ও সুজিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের। তিনি বলেন, বাংলাদেশ সবসময় আশা করে, চীনের মতো বন্ধুপ্রতিম দেশ পাশে থাকবে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে এগিয়ে নেওয়া উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোশাররফ খান বাদল, শরণার্থী ক্যাম্প ইনচার্জের প্রতিনিধি ও রোহিঙ্গা প্রতিনিধিরা।

চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উপহার প্রদান করা হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...