প্রকাশিত: ০২/০৯/২০১৭ ১০:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমার বাংলাদেশের আকাশসীমা লংঘন করেছে এমন অভিযোগ করে বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে আজ ঢাকায় মিয়ানমার দূতাবাসে এ নিয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ।
গত ২৭ ও ২৮শে অগাস্ট এবং আজ ১লা সেপ্টেম্বর মিয়ানমারের হেলিকপ্টার বেশ কয়েকবার আকাশসীমা লংঘন করে বাংলাদেশের সীমানায় চলে আসে বলে এতে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন

এতে বলা হয়, কেবল আজকেই উখিয়ার কাছে তিনবার মিয়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লংঘন করে।
বাংলাদেশ বলেছে, এসব ঘটনা বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে সুপ্রতিবেশিসুলভ সম্পর্ক, তার পরিপন্থী।
বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে সেকথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যদি এরকম আকাশসীমা লংঘনের ঘটনা ঘটতে থাকে, তা দুদেশের বোঝাপড়া এবং সহযোগিতার সম্পর্ককে ক্ষুন্ন করবে।
ভবিষ্যতে এ ধরণের ঘটনা বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে।

পাঠকের মতামত

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...
Single Page Footer