ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ৮:২১ পিএম , আপডেট: ১৮/০৪/২০২৬ ৮:২৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার মধ্য রাজাপালং এলাকার বাসিন্দা মো. মিজান নামে এক যুবক গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখ থেকে তার ব্যবহৃত (মিনিটমটম)ইজিবাইকসহ নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান পাননি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৮৫৩-৭৭৪৭৪৫

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer