ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৫/২০২৬ ৭:৪০ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উখিয়ায় ১১ টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে উপজেলা প্রশাসন।

এসংক্রান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির ৪নং শর্ত অনুযায়ী – ‘সড়ক/মহাসড়কে যানবাহন নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের উপর বা সন্নিকটে কোনো ক্রমেই অস্থায়ী পশুর হাট বসানো যাবে না। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে বিধি মোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।’

অথচ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সরজমিনে ইউএনও অনুমোদিত টিভি টাওয়ার সংলগ্ন এলাকার ১নং অস্থায়ী হাটে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাপ্রবণ ঢালুর নিকটবর্তী মহাসড়কে শর্তলঙ্ঘন করে স্থাপিত অস্থায়ী হাটে কোরবানি পশু বিক্রি শুরু হয়েছে।

অস্থায়ী হাটগুলোর জায়গা প্রশাসন মনিটরিং করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ইউএনও রিফাত আসমা জানান ‘তহসিলদার করেছে’।

এছাড়াও দুর্ঘটনা প্রবণ টিভি টাওয়ার এলাকায় মহাসড়কে হাট বসেছে, এবিষয়ে উপজেলা প্রশাসন অবগত কিনা? এপ্রশ্ন করা হলেও ইউএনও তা এড়িয়ে যান।

স্থানীয়রা জানিয়েছেন, টিভি টাওয়ার সংলগ্ন এলাকার হাটটি রোহিঙ্গা ক্যাম্পের কাছেই। ফলে রোহিঙ্গারাও অবাধে মহাসড়কের উপরে এসে ভীড় করছেন এতে করে দূর্ঘটনার শংকা সৃষ্টি হয়েছে।

তথ্য ও ছবি : টিটিএন

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer