ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৬/২০২৬ ১০:০৮ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ভাঙা একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা গরুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া থানার একটি রাত্রিকালীন টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মরিচ্যা গরুর বাজারের দক্ষিণ পাশে হেমন্ত বড়ুয়ার টিনশেড ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া আরাফাত হোসেনের কক্ষের দরজার পাশে একটি ডায়মন্ড সিমেন্টের বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বস্তাটি তল্লাশি করে তার ভেতর থেকে মোড়ানো অবস্থায় একটি ভাঙা একনলা বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযানের সময় পরিবারের কোনো সদস্য বাসায় উপস্থিত ছিলেন না। এ সুযোগে অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কিংবা কোনো অপরাধমূলক উদ্দেশ্যে অস্ত্রটি সেখানে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ভাঙা বন্দুক এবং অস্ত্র মোড়ানোর কাজে ব্যবহৃত সিমেন্টের বস্তা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্রটি সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer