উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১০:৩২ এএম

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া সীমান্তের ঘুমধুম বিওপির আওতাধীন জামালের ঘের এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল ইসলাম উখিয়া উপজেলার বালুখালী হিন্দুপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

মঙ্গলবার (২ জুন) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩২-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ‘জামালের ঘের’ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে নুরুল ইসলামকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর তাকে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer