উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ৬:৩৬ এএম , আপডেট: ২৬/০৫/২০২৫ ১০:০৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় বলি খেলার নামে গোপনে একটি জুয়ার আসর আয়োজনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৫ মে) বিকেলে খেলার শুরুর এক ঘণ্টা আগেই প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়ে যায় এ আয়োজন।

এই খেলার অনুমতি দিয়েছেন বলে জানা যায়, একটি রাজনৈতিক প্রভাবশালী সিন্ডিকেডের নেতৃত্বে বকতার বলি এসব বলি খেলার নামে জুয়ার আসর আয়োজনের চেষ্টা করেছিল৷ তবে অনুমতির কোনো কপি দেখাতে পারেনি এই সিন্ডিকেট।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী বলি খেলার নাম করে মাঠ প্রস্তুত করা হলেও, মূল উদ্দেশ্য ছিল জুয়া খেলা। মাঠজুড়ে খেলার আড়ালে গোপনে চলছিল জুয়া খেলার যাবতীয় প্রস্তুতি। যদিও জনসম্মুখে একে ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে তুলে ধরা হচ্ছিল, বাস্তবে সেখানে আয়োজন চলছিল একটি অবৈধ জুয়ার আসরের।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন। অভিযান চলাকালে আয়োজকদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি মাথায় রেখে তিনি তাৎক্ষণিকভাবে আয়োজনটি বন্ধ করে দেন।

যারীন তাসনিম তাসিন বলেন, “বলি খেলার নামে জুয়া খেলার আয়োজনের বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি কেবল একটি আইনভঙ্গের ঘটনা নয়, বরং সমাজে নেতিবাচক প্রভাব ফেলার মতো একটি প্রচেষ্টা। ভবিষ্যতে এমন আয়োজনের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন। তাঁদের মতে, বলি খেলার মতো ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে মূল্যবান একটি খেলাকে জুয়া খেলায় রূপান্তর করার প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা প্রশাসনকে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বলি খেলা কক্সবাজার অঞ্চলের একটি পুরনো ক্রীড়া ঐতিহ্য, যা দীর্ঘদিন ধরে সামাজিক সৌহার্দ্য ও বিনোদনের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু অসাধু চক্র এই খেলাকে আড়াল করে অবৈধ কার্যক্রম চালানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...