উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ৪:০৯ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনায় নুনুজিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টির সময় একটি রোহিঙ্গা পরিবারের আশ্রয়কেন্দ্রের (শেল্টার) ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এ সময় পরিবারের শিশু নুনুজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে আশপাশের রোহিঙ্গারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নাম নুনুজিয়া (৮)। তার পিতার নাম জমির হোসেন। তারা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকের বাসিন্দা।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer