ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ৮:১৮ এএম

সেলিম নেওয়াজ রিজভী, উখিয়া সীমান্তের অন্যতম শীর্ষ মাদক কারবারি হিসেবে এই নাম রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায়।

উপজেলার পালংখালীর আঞ্জুমান পাড়ার বাসিন্দা রিজভীর মাদক মামলা সহ উখিয়া এবং দেশের বিভিন্ন থানায় অন্তত ৮ টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ইয়াবার কালো টাকার বদৌলতে রিজভী হয়ে উঠেছেন অঢেল সম্পদের মালিক, আছে বিলাসবহুল বাড়ি-জমি সহ দুই ডজনের বেশি গাড়ি।

বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতে ‘আইওয়াশ’ হিসেবে রিজভী সাম্প্রতিক সময়ে হঠাৎ আবির্ভূত হয়েছেন গরুর খামারি হিসেবে।

কৌশলে বি ক্যাটাগরির সরকারি লাইন্সেস করে ‘রিজভী এগ্রো ফার্ম’ নামে একটি প্রতিষ্ঠানের আড়ালে তিনি নিজের অবৈধ মাদক কারবার অব্যাহত রেখেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

মূলত অবৈধ আয়ের উৎস লুকাতে কয়েকটি গরু নিয়ে গত ঈদুল আজহাকে কেন্দ্র করে রাতারাতি এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন তিনি।

জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য বলছে, রিজভীর মতো উখিয়া-টেকনাফে এমন অনেক নিবন্ধিত খামারি রয়েছেন যাদের বিরুদ্ধে আই ওয়াশ হিসেবে এগ্রো ব্যবসা পরিচালনার অভিযোগে অনেক সরকারি সংস্থা তদন্ত করছে।

এপ্রসঙ্গে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ, এম, খালেকুজ্জামান প্রতিবেদককে বলেন, ‘ অনেকেই কালো টাকা সাদা করার জন্য এগ্রো ব্যবসায় এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব খামারিদের বেশিরভাগেরই উখিয়া-টেকনাফ কেন্দ্রিক।’

কেউ যদি অসাধু উদ্দেশ্যে নিবন্ধন নিয়ে থাকে তাহলে সেই খামারির নিবন্ধন বাতিল করা হবে বলে জানান তিনি।

এবিষয়ে জানতে চেয়ে রিজভীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer