ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৫/২০২৬ ৯:০৮ পিএম

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১লা মে) বিকাল ৩ টার দিকে উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক, নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি উখিয়ার ব্যস্ততম কোর্টবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে গিয়ে শেষ হয়।

উখিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা কোষাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন এবং জেলা ট্রেড ও দপ্তর সম্পাদক সরওয়ারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি সোলতান আহমদ ও মুহাম্মদ শাহ আলম, কোষাধ্যক্ষ হাফিজ উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মহসিন বলেন, দেশের শ্রমিকরা এখনো নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতেই তারা রাজপথে নেমেছেন। তিনি আরও বলেন, শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হলে শ্রমিকদের বঞ্চনার অবসান ঘটবে এবং অযৌক্তিক চাকরিচ্যুতির ঘটনাও কমে আসবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে দ্রুত ও কার্যকরভাবে শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। অন্যথায় শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে, যা দেশের অর্থনীতি ও স্বাভাবিক কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলতে পারে।

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer