প্রকাশিত: ১৯/০৫/২০১৬ ৭:৪৪ এএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার:;

বৃহত্তর ঈদগাঁওর সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইদগাঁহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালু হচ্ছে। প্রাথমিকভাবে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালু করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়েছে। উক্ত কলেজে অনার্স কোর্স চালু হলে অগ্রসর এ জনপদের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার দ্বার আরো প্রশস্ত হবে। খুব শীঘ্রই অনার্স কোর্সের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
১৮ মে (বুধবার) বিকেলে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত কলেজ গভর্নিং বর্ডির সভায় অনার্স কোর্স চালুর প্রয়োজনীয়  কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত দেয়া হয়। গভর্নিং বর্ডির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশ নেন গভর্নিং বর্ডির সদস্য মাহমুদুল করিম মাদু, অভিভাবক সদস্য মাষ্টার মোখতার আহমদ, সাবেক মেম্বার মো. জকরিয়া, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক রিদুয়ানুল হক ও অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।
এতে আইসিটি শিক্ষক নিয়োগ, কলেজের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সহ নানা বিষয়ে গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। ঈদগাহ ফরিদ আহমদ কলেজে অনার্স কোর্স চালুর সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন ছাত্র-ছাত্রী ও অবিভাবকগন। স্হানীয় মুল্লুকপুরা এন্টারপ্রাইজের মালিক ও প্রবীন অবিভাবক মুন্সী গিয়াস উদ্দীন মমতাজ বলেন, অনার্স কোর্সে পড়াতে এতদিন কক্সবাজার-চট্টগ্রামে ছেলেমেয়েদের পাঠাতে হত, এখন থেকে এর অবসান হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer