প্রকাশিত: ০৫/১১/২০১৬ ৭:১৯ এএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::

কক্সবাজার সদরের ঈদগাঁওতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। সে ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়া এলাকার বেলাল আহমদের পুত্র মিজানুর রহমান (২৮) বলে জানা যায়। ৪ অক্টোবর দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে তার নিজ বসতঘরে। প্রশাসনিক প্রক্রিয়ায় লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান স্থানীয় এমইউপি মাহমুদুল হাসান মিনার। তবে কি কারণে আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনি। উল্লেখ্য, মিজানের অপর ২ ভাই ইতিপূর্বে পানিতে ডুবে ও বন্য হাতির আক্রমণে মৃত্যুবরণ করেছিল এবং তার পিতাও বন্য হাতির আক্রমণে বর্তমানে পঙ্গুত্ব বরণ করছে। ঈদগাঁও পুলিশের ইনচার্জ দেবাশীষ সরকার জানান, অভিভাবকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের বরাবরে করা আবেদন পত্রটি তদন্ত করা হচ্ছে।

পাঠকের মতামত

কৃষক-চালক থেকে মধ্যবিত্ত, কক্সবাজারে সংকটের চাপে জনজীবন

সারাদেশের ন্যায় কক্সবাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের সংকট এবং জ্বালানি নিয়ে ভোগান্তিতে চরম ...

মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে সেন্টমার্টিন

পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন দ্বীপের উপকূলে দেখা মিলছে প্রচুর পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও ...

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ...