প্রকাশিত: ১১/০৮/২০১৬ ৮:০৭ এএম

ahmedul houqe, chairman, ramu 10.08.16সোয়েব সাঈদ, রামু

বৃহষ্পতিবার (১১ আগষ্ট) রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহমেদুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। ২০১৪ সালে ২৩ মার্চ অনুষ্ঠিতব্য রামু উপজেলা পরিষদ নির্বাচনে আহমেদুল হক চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বিজয়ী হন। নির্বাচিত হওয়ার সাড়ে চারমাস পর ১১ আগষ্ট তিনি ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন। আহমেদুল হক চৌধুরী রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর লামারপাড়ায় মরহুম সুলতান আহমদ চৌধুরীর ছেলে।

॥ দলীয় ও পারিবারিক কর্মসূচি ॥

রামু উপজেলা বিএনপির আহবায়ক এসএম ফেরদৌস জানিয়েছেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহমেদুল হক চৌধুরীর মৃত্যুতে রামুর জাতীয়বাদি শক্তির অপূরনীয় ক্ষতি হয়েছে। তাঁর মতো আদর্শিক, দৃঢ় মনোবল ও সৎ রাজনীতিবিদকে রামুবাসী আজীবন স্মরণ করে যাবে।

তিনি আরো জানান, মরহুম এ নেতার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রামু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহষ্পতিবার (১১ আগষ্ট) বিকাল তিনটায় রামু চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী সহ সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বড় ছেলে বিগত রামু উপজেলা পরিষদ উপ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপি নেতা মেরাজ আহমেদ মাহিন চৌধুরী জানিয়েছেন, বাবা মরহুম আহমেদুল হক চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় বৃহষ্পতিবার (১১ আগষ্ট) রামুর অফিসেরচর লামারপাড়াস্থ বাড়িতে কুলখানি এবং স্থানীয় মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer