প্রকাশিত: ০৭/১১/২০১৬ ৭:৫০ এএম

84418f92e4a19f0ef3ce01726087ed7a-581fb1b857c41কওমি শিক্ষাসনদের স্বীকৃতি চলমান কওমি মাদরাসা শিক্ষা কমিশনের চেয়ারম্যান মাওলানা আহমদ শফীর নেতৃত্বেই স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আলেমদের পরামর্শের বাইরে কোনও কিছু হবে না। কওমি স্বীকৃতি তাদের অধিকার।’ রবিবার রাতে নিজ বাসভবনে আলেমদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ জমিয়তুল উলামা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১৭ সালে কওমি সনদের মান দিয়ে পরীক্ষা নিতে পারবো। বর্তমান কমিশনের মাধ্যমেও পরীক্ষা নেওয়ার কাজ চালানো যেতে পারে।’

ফরীদউদ্দীন মাসঊদ শিক্ষামন্ত্রীর কাছে শাহ আহমদ শফীকে চেয়ারম্যান করার প্রস্তাব দিলে জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বেই ২০১৭ সালের শিক্ষাসনদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

স্কুলের শিক্ষা পাঠ্যক্রমে ধর্ম অবমাননাকর কিছু কিছু উক্তি থেকে যাওয়ার বিষয়টি ফরীদ উদ্দীন মাসঊদ তুলে ধরলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই বিষয়গুলো আমরা দেখেছি। কিছু সংশোধনী এনেছি। কিছু ছাপা হয়ে যাওয়ার পরও আবার সম্পাদনা করে ছাপতে দিয়েছি। এরপরও ভুল থাকতে পারে। ভুল থাকলে আবার দেখা হবে। পরবর্তীতে এই সংশোধনী কমিটিতে আলেমদেরকেও রাখার কথা চিন্তা করছি।’

শিক্ষামন্ত্রীর হাতে এক লাখ আলেম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত মানবকল্যাণে শান্তির ফাতওয়া তুলে দেন ফরীদ উদ্দীন মাসঊদ।

এসময় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর রহীম কাসেমী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা নাসির উদ্দীন কাসেমী, মাওলানা শরফউদ্দীন, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা হোসাইনুল বান্না, মুফতি আবদুল কাইয়ুম খান, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলীম ফরিদী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলনা ইলিয়াস আহমদ কাসেমী, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা আবদুল্লাহ শাকির, মাওলানা জহির বিন রুহুল প্রমুখ।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...