ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ৮:৫৬ পিএম

নামি কোম্পানির আসল মোড়কে ভেজাল বাসমতী চাল বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে কক্সবাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বড় বাজার ও পর্যটন এলাকার লাইট হাউস মোড়ে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, শহরের বড় বাজারের চালের আড়ত ‘মেসার্স জাহানারা ট্রেডার্স’ দীর্ঘদিন ধরে নামি ব্র্যান্ডের বাসমতী চালের খালি বস্তা সংগ্রহ করে তাতে নিম্নমানের চাল ভরে বাজারজাত করে আসছিল। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে হাতেনাতে ধরে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতারণার এই অভিনব কৌশলে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হচ্ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই দিনে লাইট হাউস এলাকার ‘মেজ্জান ডাইন’ নামক একটি রেস্তোরাঁয় অভিযান চালায় অধিদপ্তর। সেখানে গিয়ে দেখা যায় চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া রান্নায় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, আসল প্যাকেট ব্যবহার করে ভেজাল পণ্য বিক্রি করা একটি বড় অপরাধ। সিন্ডিকেট ও কৃত্রিম সংকট রোধে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer