প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ১২:৩০ পিএম

pak-couple_21335_1470460512আল্লাহর নাম উচ্চারণ করায় বিমান থেকে নামিয়ে দেয়া হলো এক মুসলিম দম্পতিকে। প্যারিসে এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে মার্কিন বিমান সংস্থা ডেল্টা এয়ারের কর্মীরা। খবর পিটিআইয়ের।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মার্কিন মুসলিমদের মধ্যে। ডেল্টা এয়ারলাইন্সের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশন্স (সিএআইআর)।

জানা যায়, পাকিস্তানি বংশোদ্ভূত ফয়সাল-নাজিয়া দম্পতি আমেরিকার সিনসিনাটিতে থাকেন। দশম বিবাহবার্ষিকীতে ফয়সাল চমকে দেয়ার মতো উপহার দিয়েছিলেন নাজিয়াকে- প্যারিস বেড়াতে যাওয়ার টিকিট। কয়েকটা অসামান্য দিন প্যারিসে কাটিয়ে ডেল্টা এয়ারলাইন্সের প্লেনে চড়ে বসেছিলেন নাজিয়া-ফয়সাল।

কিন্তু আর সুখকর রইল না দশম বিবাহবার্ষিকীটা। ওই দম্পতির বলেন, প্লেনে ওঠার পর থেকেই তাদের ওপর নজর রাখছিলেন বিমানের এক কর্মী। ফয়সাল আলীকে দেখে বিমানকর্মীর মনে হয় তিনি ঘামছেন। তার ৩৪ বছর বয়সী স্ত্রী নাজিয়াকে কানে ইয়ারফোন গুঁজতে দেখে সন্দেহটা আরও বাড়ে। এর পর তাদের মুখে ‘আল্লাহ’ শব্দটাও শোনা যায়।

এ খবর পাইলটকে পৌঁছানো হয়। পাইলটও ধরে নেন, এসএমএস পাঠানো, কানে ইয়ারফোন গোঁজা, ঘেমে যাওয়া, আল্লাহ বলা- এসব নাশকতার প্রস্তুতিরই লক্ষণ। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাইলট জানিয়ে দেন, নাজিয়া-ফয়সালকে নামিয়ে দেয়া না হলে তিনি টেক-অফ করবেন না। সঙ্গে সঙ্গে বিমানে পৌঁছে গ্রাউন্ড এজেন্ট। নাজিয়া-ফয়সালের কাছে গিয়ে তিনি জানান, তাদের নামতে হবে।

পাঠকের মতামত

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আল-জাজিরা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক ...

সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ...

দিল্লির যন্তরমন্তরের আশপাশে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে ...

মালয়েশিয়ায় পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, আলোচনায় রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ...