প্রকাশিত: ০৩/০৮/২০১৬ ৭:৩৮ এএম

Hamid_Ullahশাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও::
কক্সবাজার সদরের ইসলামাবাদের বহুল আলোচিত বাইশারী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা মিজানুর রহমান হত্যার প্রধান আসামী ছোট বোনের জামাই হামিদ উল্লাহকে গ্রেফতার করেছে চট্টগ্রামে চান্দগাঁও থানার পুলিশ। ২ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম সিএমপি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, ঐ সময় হামিদ উল্লাহ উক্ত স্থানে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শাহজাহান কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন এবং তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান। উল্লেখ্য, ২২ জুলাই রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও চান্দেরঘোনা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় মিজানের পিতা বাদী হয়ে মেয়ের জামাই লিঙ্ক রোডস্থ মুহুরী পাড়ার তাজুল ইসলামের পুত্র হামিদ উল্লাহকে প্রধান আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...