ভারতের পশ্চিমবঙ্গে ‘অবৈধ’ বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা আটককেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গত শনিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বিদেশি চিহ্নিতকরণ শাখা এ–সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের মে মাসে ‘অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া’ শীর্ষক একটি গোপন নির্দেশিকা জারি করেছিল। তারই ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের এই সার্কুলার। নির্দেশিকায় বিস্তারিতভাবে বলা হয়েছে, কীভাবে বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে।
রাজ্য সরকারের সার্কুলারে বলা হয়েছে, নির্বাসন বা স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা আটককৃত বিদেশি নাগরিক এবং মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় হোল্ডিং সেন্টার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক, সব পুলিশ কমিশনারেট ও জেলার পুলিশপ্রধানদের কাছে এই সার্কুলার পাঠানো হয়েছে।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই কেন্দ্রীয় নির্দেশিকার উল্লেখ করে বলেছিলেন, আগের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত বছরের মে মাসে নির্দেশিকা পেয়েও কোনো ব্যবস্থা নেয়নি

পাঠকের মতামত