পালং জেনারেল হাসপাতালের কর্মচারী নিখোঁজ, থানায় জিডি
কক্সবাজারের উখিয়ায় পালং জেনারেল হাসপাতাল, কুতুপালং থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আব্দুল্লাহ (৩০) নামে এক ...

শাহেদ মিজান::
কক্সবাজারে মহামারি করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলো আরো ৯জন। আক্রান্ত হওয়ার পর দুইবারের রিপোর্ট নেগেটিভ আসার পর তাদেরকে সুস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এই নয়জনই রামুর ৫০শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. নোবেল কুমার বড়ুয়া এই তথ্য জানান।
তিনি জানান, রামুর ৫০শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন নয়জন আজ বুধবার (২৭ মে) ছাড় দেয়া হচ্ছে। এদের মধ্যে কক্সবাজার সদরের ৭ জন, টেকনাফের ১জন, পেকুয়ার ১ জন রয়েছে। এই নিয়ে রামু ৫০শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে ৩৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবে। সুত্র: সিবিএন
পাঠকের মতামত