প্রকাশিত: ১৪/০৩/২০২০ ৯:৪৬ এএম

কক্সবাজারের টেকনাফ থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় আরও ৪ থেকে ৫জন।

আটককৃতরা হলেন, কাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ মেসবাহ উদ্দিন(২৭), আবুল কালামের ছেলে মিজানুর রহমান (২৩), মৃত শহর মুল্লুকের ছেলে মোঃ ইমান হোসেন (২৫) ও পাশ্ববর্তী নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে মোঃ মোস্তাফা কামাল(২৪)।

অভিযান পরিচালনাকারি কক্সবাজার ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ জানান, গোপন সূত্রের ভিত্তিতে চলা এই অভিযানে ইয়াবাসহ ৪ জনকে আটক করতে সক্ষম হলেও শাহাবুদ্দিন, মো: আলী ও মো: নুর সহ ৪-৫ জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer