ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসে আগুন, ১৪ ঘণ্টা ধরে জ্বলছে
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে লাগা আগুন ১৪ ঘণ্টায়ও ...

কক্সবাজারের টেকনাফ থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় আরও ৪ থেকে ৫জন।
আটককৃতরা হলেন, কাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ মেসবাহ উদ্দিন(২৭), আবুল কালামের ছেলে মিজানুর রহমান (২৩), মৃত শহর মুল্লুকের ছেলে মোঃ ইমান হোসেন (২৫) ও পাশ্ববর্তী নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে মোঃ মোস্তাফা কামাল(২৪)।
অভিযান পরিচালনাকারি কক্সবাজার ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ জানান, গোপন সূত্রের ভিত্তিতে চলা এই অভিযানে ইয়াবাসহ ৪ জনকে আটক করতে সক্ষম হলেও শাহাবুদ্দিন, মো: আলী ও মো: নুর সহ ৪-৫ জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত