প্রকাশিত: ২৩/০৫/২০২০ ১১:২০ এএম

ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছে মানুষ। এতে করে করোনাভাইরাসের হটস্পট ঢাকা থেকে সারাদেশেই করোনা রোগী ছড়িয়ে পড়বে। এটা আর রোধ করার উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুরুতে বাংলাদেশ ভালো অবস্থাতে ছিল। ঢাকার মধ্যে ৮৫ শতাংশ রোগী থাকা মানে ‘রিলেটিভলি’ ভালো। কিন্তু ছড়িয়ে গেলে সামাল দেওয়া কঠিন। ঢাকা থেকে মানুষ গ্রামে যাওয়াতে সে সম্ভাবনা তৈরি হয়ে গেলো।

বিশেষজ্ঞরা আরও বলছেন, ঢাকা ও এর আশেপাশের জেলাগুলো ছাড়া বিভিন্ন জেলাতে এখনও সংক্রমণের হার কম ছিল। কিন্তু সেসব জায়গায় এখন সংক্রমণের ঝুঁকি তৈরি হলো। এখন বলা যায়, ৬৪ জেলা নয় পুরো বাংলাদেশেই করোনা ছড়িয়ে গেলো। আর এটা বোঝা যাবে এখন থেকে আরও ১৪-২১ দিন পর। সংক্রমণ তো কম-বেশি সব জায়গাতেই আছে, তবে এখন আরও বেশি হবে। এ ধরনের রোগের ক্ষেত্রে এটা সবসময়ই হয়।

দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম করোনা রোগী মারা যান ১৮ মার্চ। করোনাতে এখন পর্যন্ত মারা গেছেন ৪৩২ জন। আর দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ২০৫ জনের।

২২ মে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ঈদের ছুটিতে শহর ছেড়ে কাউকে গ্রামে না যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘গ্রামে যাওয়ার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। শহর থেকে গ্রামের দিকে যাবেন না। আত্মীয়-স্বজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য শহর থেকে গ্রামে যেতে চাচ্ছেন, আপনার কারণে সেই প্রিয়জন না ঝুঁকিতে পড়েন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘অনুগ্রহ করে সহযোগিতা করুন, সরকারের সব নির্দেশনা মেনে চলুন এবং চলাচল বন্ধ করুন। নিজে সুস্থ থাকুন এবং প্রিয়জনকে সুস্থ রাখুন।’

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে ঢাকার বাইরে করোনা কম ছিল, এবার সেটা ছড়াবে।’

তিনি বলেন, ‘ঢাকা মহানগরে ৫৬ শতাংশ আর ঢাকা বিভাগে ৮৭ শতাংশ রোগী ছিল। আর ১৩ শতাংশ ছিল সাত বিভাগে। এখন এই হার অনেক বেড়ে যাবে। ঢাকা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। ঈদের পর যে ইনকিউবিশন পিরিয়ড রয়েছে সেই ১৪ দিন পর সারাদেশেই অনেক কেস পাওয়া যাবে বলেই আমাদের আশঙ্কা।’

তিনি আরও বলেন, ‘শুধু বাস সার্ভিস ছাড়া সবই ছেড়ে দেওয়া হয়েছে, এটা ভালো সিদ্ধান্ত হয়নি। ঢাকায় লকডাউন কার্যকর করা যায়নি, পুরো দেশকে কী করে করবে।’

ঈদের ছুটিতে যেভাবে মানুষ ঢাকা ছেড়েছে তাতে পুরো দেশেই করোনা রোগী ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ এবং পাবলিক হেলথ, বাংলাদেশের নির্বাহী পরিচালক তৌফিক জোয়ার্দার বলেন, ‘প্রায় দু’মাসের লকডাউনের পরিস্থিতিতে থেকে যখন ঈদ আসে তখন মানুষকে আটকে রাখা কঠিন। জনগণের বিপক্ষে গিয়ে সরকারের পক্ষে পদক্ষেপ নেওয়া বেশ কঠিন। যদিও এটা ঠেকানো উচিত ছিল।’

তিনি বলেন, ‘অ্যাগ্রেসিভ টেস্টিং এবং কন্টাক্ট ট্রেসিং করে রোগী খুঁজে বের করা দরকার ছিল। কিন্তু ঢাকা থেকে এখন যেভাবে মানুষ বাইরে যাচ্ছে তাতে করে সে সম্ভাবনা নষ্ট হয়ে গেলো। এখন ট্রান্সমিশন এমন পর্যায়ে যাবে যে, প্রপার টেস্ট এবং এতো মানুষের কন্টাক্টও ট্রেস করা যাবে না।’

ঢাকা থেকে এত মানুষ যাওয়ার ফলে ট্রান্সমিশন লেভেল এমন পর্যায়ে চলে যেতে পারে যেখান থেকে একে কন্টেইন করা ভবিষ্যতে কঠিন হয়ে যাবে, বলেন তিনি।

গ্রামে এতদিন করোনা আক্রান্তের সংখ্যা কম হলেও এখন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় সমানভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে মন্তব্য করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বলেন, ‘যারা ঢাকা ছেড়েছেন তাদের মধ্যে লক্ষণবিহীন ক্যারিয়ার হিসেবে রয়েছেন অনেকেই। এখন তারা অন্যদেরকে সংক্রমিত করবে। যার কারণে ঢাকার বাইরে সংক্রমণের হার বহুগুণে বেড়ে গেলো।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer