ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২২ ১২:২১ পিএম , আপডেট: ১৬/০৮/২০২২ ১২:২৩ পিএম

ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ ( এফআইভিডিবি ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকবল নিয়োগ দেবে। সাক্ষাৎকারের জন্য ২০ আগস্ট নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।

পদের নাম : লাইসন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : কমিউনিকেশন বা জার্নালিজম বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ন্যূনতম ১ বছর হিউম্যানেটারিয়ান রেসপন্স সংশ্লিষ্ট বিষয়ে কক্সবাজারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।

ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৫৩৫৯০ টাকা। এছাড়াও সপ্তাহে দুইদিন ছুটি, ইনস্যুরেন্স, উৎসব ভাতা প্রদান করা হবে।

সাক্ষাৎকারের ঠিকানা : আগ্রহীদের আগামী ২০ আগস্ট আবেদনপত্র সহ উপস্থিত হবে বাপ্পি ভিলা, সায়মন রোড, মধ্য বাহারছড়া, কক্সবাজার- এই ঠিকানায়

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer