উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/০৪/২০২৩ ৩:৫৬ এএম

শবে কদরের দিন কক্সবাজারের উখিয়ায় গরু হিসেবে বিক্রির জন্য ঘোড়া জবাই করা কসাই মাহাবুবকে আটক করেছে র‍্যাব -১৫। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের রামুতে তিন কিলোমিটার পাহাড় ও খালে ধাওয়া করে কসাই মাহাবুবকে ধরতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব কক্সবাজারের সিপিসি কমান্ডার আনোয়ার হোসেন শামীম জানান, দুই দিন ধরে মাহাবুবকে ধরার চেষ্টা করছিলেন তারা। তারই প্রেক্ষিতে বাড়ানো হয় নজরদারি।

পরে বুধবার দুপুরে রামুর খুনিয়াপালং এর বড়ডেবা এলাকা থেকে মাহাবুব কসাইকে গ্রেফতা করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে ‌মাহাবুব ৩০টি ঘোড়া জবাই করার কথা স্বীকার করেছেন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, গরু হিসেবে ঘোড়া জবাই করা মাহাবুব র‍্যাবের হাতে ধরা পড়ার ঘটনায় উখিয়া ও রামু উপজেলার মানুষ আনন্দ প্রকাশ করেছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের রোগাক্রান্ত ও অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করতেন কসাই মাহাবুব

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...