প্রকাশিত: ০৭/০৯/২০১৬ ৯:৪৫ পিএম

coaching_20090ঢাকা: আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সকল ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই নির্দেশ দেয়া হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সর্বোচ্চ সতকর্তা ও স্বচ্ছতার সাথে আসন্ন এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ যেন কোনো মহল না পায় সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ লক্ষ্যে এবারের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পৃথক পৃথক দিনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওভারসাইট কমিটিতে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুলকে অন্তর্ভূক্ত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer