ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ৭:৪৭ এএম

প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) থেকে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার দ্য সিলভা জুনিয়র। বছরে তিনি ১০০ মিলিয়ন ডলার বেতন পাবেন। বেতনের বাইরে তাকে রাজকীয় সুবিধাদি দেওয়া হবে। সুবিধাদির সেই তালিকা দেখলে যে কারো চোখ কপালে উঠবে।

চলুন দেখে নিই ব্রাজিলিয়ান এই তারকাকে কি কি সুবিধাদি দিতে যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল।

১. থাকার জন্য নেইমারকে একটি ২৫ বেডরুমের প্রাসাদ দেওয়া হবে।

২. যেখানে থাকবে ব্যক্তিগত সুইমিংপুল। যার আকৃতি ৪০*১০ মিটার!

৩. স্টিম বাথ তথা সাউনা থাকবে তিন-তিনটি।

৪. তার রাজকীয় প্রসাদ সব সময় যাতে ঝকঝকে-তকতকে থাকে সেজন্য থাকবে ৮ জন কর্মচারী।

৫. তাকে ব্যক্তিগত জেট সুবিধাও দিবে আল-হিলাল।

৬. সৌদি আরবের মধ্যে চলাচলের জন্য পাবেন ৯টি বিলাসবহুল গাড়ী। তার মধ্যে উল্লেখযোগ্য- বেন্টলে কন্টিনেন্টাল জিটি, এস্টন মার্টিন ডিভিএস ও ল্যাম্বরঘিনি হুরাকেন। তার সাথে থাকবে ২৪ ঘণ্টা ড্রাইভার।

৭. ছুটির সময়ে তিনি যেখানে ভ্রমণ করবেন, যা খাবেন সেটার সব খরচ বহন করবে আল-হিলাল। শুধু কি তাই? কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে তিনি যা খরচ করবেন তার সব ব্যয়ও বহন করবে আল-হিলাল।

এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবকে প্রমোট করে তিনি যদি কোনো পোস্ট দেন তাহলে প্রতি পোস্টের জন্য পাবেন ৪.৫ কোটি টাকা।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer