প্রকাশিত: ১৭/০৭/২০২২ ৯:৫৯ পিএম


আজ রবিবার ভোরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন ক্যামেরা ব্যবহার করে অভিযান চালিয়ে এপিবিএন সদস্যরা আরসার গানকমান্ডার সৈয়দুল আমিন(২৬) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে।

এপিবিএন জানায় নৌকার মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে অপারেশন অফিসার, মোবাইল পার্টি গোপন সংবাদের ভিত্তিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করে অভিযান পরিচালনা করার সময় উল্লেখিত স্থানে সন্ত্রাসীদের আনাগোনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের ভিত্তিতে উখিয়া থানাধীন ৪ নং রাজাপালং ইউনিয়নস্হ তথাকথিত আরসা গ্রুপের সক্রিয় সদস্য রোহিঙ্গা ক্যাম্প-৭ এর দায়িত্বে থাকা শীর্ষ গান গ্রুপের প্রধান সৈয়দুল আমিন(২৬)পিতা:-আমির হোসেন মাতা:- ফরিদা খাতুনএফসিএন:- ১২৭৬৫৯ব্লক:জি/১ক্যাম্প:-০৭থানা-উখিয়া,জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়। এবং তাকে জিজ্ঞাসাবাদে আসামীর নিজ ঘরের ভিতর টিনের ট্রাংক এর ভিতর আসামির দেখানো মতে একটি দেশীয় তৈরি এল,জি (আগ্নেয়াস্ত্র) যাহার লম্বা কাঠের বাট সহ ১৫.২৫ ইঞ্চি,লোহার অংশ ১০.৫০ ইঞ্চি। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘ ছয় মাস মায়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে। বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। অতি সম্প্রতি সে রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সাথে দেখা করতে আসে।
গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত আলামত সহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...