প্রকাশিত: ২৪/০৫/২০১৭ ১০:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফের হ্নীলায় সড়ক দূঘর্টনায় একই পরিবারের স্কুল পড়–য়া এক শিশুসহ ২জন নিহত হয়েছে। জানা যায়, ২৪ মে বিকাল ৫টার দিকে উপজেলার কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা মৌলভী বাজার নয়াব্রীজের উত্তর পার্শ্বে খারাংখালী গোদার পাড়ের দুই মেয়ে নাইক্ষ্যংখালী সরকারী প্রাইমারী স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী নাহিমা আক্তার (৮) ও তার বোন আয়েশা ছিদ্দিকা (২) উত্তর মৌলভী বাজারের ফুফা নাগু মিয়ার পুত্র আব্দুল্লাহর বাড়ি হতে ফেরার পথে উক্ত স্থানে পৌঁছে। এসময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মাইক্রো (ঢাকা মেট্টো-গ-২০-০৬২০) বিপরীত দিক হতে টেকনাফগামী একটি ডাম্পারকে সাইট দিতে গিয়ে মাইক্রো বাসটি অসাবধানতাবশতঃ শিশুদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মৎস্য ঘেরে পড়ে যায়। তখন ডাম্পারটি দ্রুত পালিয়ে যায়। পার্শ্ববর্তী পথচারী এক মহিলা এই ঘটনা দেখে চিৎকার করলে মাইক্রোতে থাকা চালকসহ ৪ব্যক্তি পালিয়ে যায়। লোকজন ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্কুল ছাত্রী নাহিমা আক্তার (৮) মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার ছোট বোন আয়েশা ছিদ্দিকাকে উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে হোয়াইক্যং এলাকায় পৌঁছলে মৃত্যুবরণ করে। খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি জব্দ করেন। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত দুই শিশুকে দাফনের প্রস্তুতি চলছিল। –

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer