প্রকাশিত: ১৪/০৬/২০১৭ ৯:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৩ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
পাহাড় ধসে পিতা ও শিশু কন্যার মুত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১৪ জুন বুধবার রাত ২টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাহাড় ধসে নিহতরা হলেন আমির হোসেনের পুত্র মোঃ সেলিন (৪২) এবং তাঁর শিশু কন্যা কিশোমণি (৩)। স্থানীয় সুত্রে জানা গেছে প্রতিদিনের মতো পরিবারের সকলে ঘুমিয়েছিল। হঠাৎ রাত ২টার দিকে বিকট শব্দে পাহাড় ধসে মাটি চাপা পড়ে। প্রতিবেশী লোকজন এসে দ্রুত উদ্ধার কাজে নেমে পড়লেও ঘটনাস্থলে পাহাড় ধসে মাটি চাপা পড়ে পিতা ও শিশু কন্যার মুত্যু ঘটে। হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর আহমদ আনোয়ারী সকালে দুর্গম ঘটনাস্থল থেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সারা রাত টেকনাফ উপজেলার সর্বত্র বজ্রসহ মুষলধারে বৃষ্টি হয়েছে। ##

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer