
World Food Programme (WFP) নিয়োগ বিজ্ঞপ্তি — Storekeeper (SC4)
পদের সংক্ষিপ্ত বিবরণ
– পদের নাম: Storekeeper (স্টোরকিপার)
– গ্রেড ও চুক্তির ধরন: SC4 (Service Contract)
– চুক্তির মেয়াদ: ১২ মাস (১ বছর)
– পদ সংখ্যা: ১টি
– কর্মস্থল: কক্সবাজার, বাংলাদেশ
– আবেদনের শেষ সময়: ২৪ মে ২০২৬ রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়)
– যোগ্যতা: শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।
মূল দায়িত্বসমূহ
লজিস্টিকস অ্যাসোসিয়েটের অধীনে নির্বাচিত প্রার্থীকে নিচের কাজগুলো করতে হবে—
১. পণ্য গ্রহণ ও বিতরণ
– ওয়েবিল/ডেলিভারি নোট যাচাই করে গুদামে পণ্য গ্রহণ
– ট্রাকে পণ্য লোড ও আনলোড কার্যক্রম তদারকি
– পণ্যের পরিমাণ ও মান নিশ্চিত করা
২. ডকুমেন্টেশন ও ডেটা ম্যানেজমেন্ট
– গুদাম ও পরিবহন সংক্রান্ত নথিপত্র প্রস্তুত ও যাচাই
– WFP-এর ইনভেন্টরি সিস্টেম LESS-এ তথ্য আপডেট রাখা
৩. স্টক যাচাইকরণ
– প্রতিদিন কাজ শেষে স্টকের হিসাব মিলানো
– মাসিক ও ত্রৈমাসিক ফিজিক্যাল ইনভেন্টরিতে সহায়তা করা
৪. ক্ষয়ক্ষতির রিপোর্ট
– পণ্যের কোনো ক্ষতি বা গরমিল হলে তদন্ত করা
– প্রয়োজন অনুযায়ী Warehouse Loss Report প্রস্তুত করা
৫. মান নিয়ন্ত্রণ
– গুদামের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা
– পোকামাকড়মুক্ত ও নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা বজায় রাখা
৬. পার্টনার মনিটরিং
– পার্টনার ও রিটেইল শপের গুদাম পরিদর্শন
– পণ্যের মান যাচাই ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা
– ন্যূনতম স্নাতক (Bachelor’s Degree) পাস হতে হবে
– সাপ্লাই চেইন, লজিস্টিকস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সোশ্যাল সায়েন্স বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা
– সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা
– এর মধ্যে অন্তত ২ বছর গুদাম বা পণ্য ব্যবস্থাপনায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে
ভাষাগত দক্ষতা
– বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে ও বলতে সাবলীল হতে হবে
অতিরিক্ত যোগ্যতা (থাকলে অগ্রাধিকার)
– কর্পোরেট সফটওয়্যার ও লজিস্টিকস ডেটাবেস ব্যবহারের অভিজ্ঞতা
– ছোট টিম বা ক্যাজুয়াল শ্রমিক পরিচালনার সক্ষমতা
– শরণার্থী ক্যাম্প বা মানবিক সহায়তা কার্যক্রমে কাজের অভিজ্ঞতা
– মোবাইল অ্যাপ ও এক্সেল ব্যবহারে দক্ষতা
সুযোগ-সুবিধা
– আকর্ষণীয় বেতন কাঠামো
– ছুটি সুবিধা
– মেডিকেল ইন্স্যুরেন্স
গুরুত্বপূর্ণ নির্দেশনা
– আবেদন করতে কোনো ফি লাগবে না
– শুধুমাত্র অনলাইনে Workday সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে
– ইমেইল বা LinkedIn-এর মাধ্যমে পাঠানো সিভি গ্রহণযোগ্য নয়
– আবেদন করার আগে Workday প্রোফাইল সম্পূর্ণ ও আপডেট করে নিতে হবে
– ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে
আবেদন সংক্রান্ত তথ্য
আবেদন করার শেষ সময় ২৪ মে ২০২৬।
কোনো টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে যোগাযোগ করুন:
global.hrerecruitment@wfp.org


পাঠকের মতামত