ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৫/২০২৩ ৯:০৯ এএম

অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে করেছেন লিওনেল মেসি। এ অপরাধে পিএসজিতে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়ে আছেন আর্জেন্টাইন এ সুপারস্টার। একটা বিষয় এখন পরিষ্কার। প্যারিসের জায়ান্ট ক্লাবটির সঙ্গে মেসির সম্পর্কটা এখন শীতল।

গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না পিএসজি। নিষেধাজ্ঞা পেয়ে মেসিও আর থাকবেন না প্যারিসের জায়ান্ট ক্লাবটিতে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বকাপ জয়ী এ মেগাস্টার।

এ তো কিছু হয়ে গেলেও চুপ ছিলেন মেসি। বলেননি কোনো কথা। অবশেষে নিরবতা ভাঙলেন আর্জেন্টাইন সুপারস্টার। নিজের ভুল বুঝতে পেরে চাইলেন ক্ষমা।

অনুতপ্ত মেসি এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রথমত আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি সত্যিই ভেবেছিলাম, ম্যাচ শেষে আমরা একদিন ছুটি পাব; যেমনটা সবসময়ই হয়ে থাকে।আমার সৌদি আরব সফর আগেই ঠিক করাছিল। সফর বাতিল করার কোনো উপায় ছিল না। এর আগে অবশ্য একবার বাতিল করতে হয়েছিল। আমি যা করেছি তার জন্য আরও একবার ক্ষমা চাই। ক্লাব কী করতে চায় সেই অপেক্ষায় আছি। আলিঙ্গন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...