সিনহা হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্তনিষ্পত্তির অপেক্ষায়
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ছয় বছরেও। ...

ঢাকা: রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২৭ আগস্ট) দুপুরে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের পরিচয় জানা যায়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, ইয়াবার চালানটি চট্টগ্রামের লোহাগড়া থেকে ঢাকায় আসে। চারটি পার্সেলে ফেস ক্রিমের ৪০টি কৌটায় ৪০ হাজার পিস ইয়াবা বিশেষ কায়দায় লুকানো ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবার পার্সেল রিসিভ করতে এলে চার মাদক বিক্রেতাকে আটক করা হয়।
পাঠকের মতামত