দুই রোহিঙ্গার এনআইডি, চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা
নেত্রকোণার কলমাকান্দায় জাল কাগজপত্র ও ভুয়া তথ্য ব্যবহার করে দুই রোহিঙ্গার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ...


চট্টগ্রামের সীতাকুণ্ডে আটটি স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩০ জুলাই) উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জঙ্গল সলিমপুর থেকে আটটি স্বর্ণের বারসহ রোহিঙ্গা দুই নাগরিককে আটক করা হয়েছে।
এ ছাড়া আলাদা অভিযানে কক্সবাজারের টেকনাফ থেকে ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছেও বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
পাঠকের মতামত