ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৫ ৭:৪৬ এএম

জ্ঞাত আয়বহির্ভূত টাকা এবং অন্য অস্থাবর সম্পদসহ বিদেশ যাওয়া আটকানোর অংশ হিসেবে কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রী সাহেদা নাসরিন এবং মহেশখালী পৌরসভার সাবেক পৌর মেয়র মকছুদ মিয়া ও তার স্ত্রী সর্জিনা আকতারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রী সাহেদা নাসরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফাইল ছবি

বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের (গালিব) আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, মদের বার, ইয়াবা ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান আছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা জ্ঞাত আয়বহির্ভূত টাকা/অন্য অস্থাবর সম্পদসহ আত্মগোপন করেছেন। তারা অনুসন্ধান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত নষ্ট এবং অবৈধ টাকাসহ যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ যাওয়া আটকানো না গেলে অনুসন্ধান কার্যক্রমে বিঘ্ন ঘটার আশংকা রয়েছে। এ অবস্থায় তাদের বিদেশ যাওয়া আটকানো একান্ত আবশ্যক।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...