ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১১/২০২৬ ৪:৩৬ পিএম

রাজধানী ঢাকার নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খান। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে নিকেতনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

এসআরবির একটি সূত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নিকেতন এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। অভিযানের একপর্যায়ে নিজ বাসা থেকে রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়।

রানা তাজউদ্দিন খানের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তার বাবা সুরুজ আলী খান এবং মা মনোয়ারা আক্তার।

উল্লেখ্য, তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...