প্রকাশিত: ০৩/১০/২০১৮ ৯:০৪ পিএম

মুহাম্মদ জুবাইর,টেকনাফ::

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।। এতে ১টি সদস্য পদের জন্য ৩প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। বিকাল ৫টায় ভোট গণনা শেষে বিএনপি নেতা ছিদ্দিক আহমদ (মোরগ) ১০৬৩ ভোটে বেসরকারী ভাবে মেম্বার বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামীলীগ নেতা, সাবেক মেম্বার শাসুল আলম (টিউবওয়েল) পেয়েছেন ১০২১ ভোট, জাফর আলম আপেল ০। টেকনাফ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, কোন অপ্রিতীকর ঘটনা ছাড়াই শান্তি পুর্ণভাবে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন আলীরডেইল সরকারী প্রাইমারী স্কুল ১টি মাত্র কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৪২ জন। কাষ্টিং ভোট ২০১৪৮। ১ জন প্রিজাইডিং অফিসার, ৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৪ জন পোলিং অফিসার এর তত্বাবধানে নির্বাচন সম্পন্ন হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসার।

উল্লেখ্য, উক্ত এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি আখতার কামাল গত ২৪ মে কথিত বন্ধুক যুদ্ধে নিহত হওয়ায় ইউপি সদস্যের পদটি শুন্য ঘোষণা করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...