প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৯:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মৌসুমি বায়ু সক্রিয় ও টানা বর্ষণে সাগর উত্তাল থাকায় সোমবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-সের্ন্টমাটিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদ বলেন, গত দুই দিন ধরে টানা বর্ষণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো নৌচলাচল করতে পারছে না।
সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়ার নৌঘাটে ভিড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নিয়েছে।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমেদ বলেন, টানা বর্ষণের কারণে সাগর উত্তাল রয়েছে, তাই টেকনাফ-সেন্টমার্টিন রুটের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাগরের অবস্থা স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকী জানান, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর কিছুটা শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer