প্রকাশিত: ১৬/০৯/২০১৬ ৯:১০ পিএম

স্পোর্টস ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনা থেকে ক্রিকেটার সাকিব আল হাসান রক্ষা পাওয়ায় মিলাদের আয়োজন করেছে তার পরিবার। শুক্রবার জুমার নামাজের পর মাগুরা কোর্ট মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন তার বাবা মাশরুর রেজা।

সাকিবের বাবা সাংবাদিকদের বলেন, দেশবাসীর দোয়ায় আল্লাহ তাকে রক্ষা করেছেন। যে কারণে বাদ জুমা মাগুরা মসজিদে তার জন্য মিলাদ দেয়া হয়েছে।

এদিকে শনিবার কেশব মোড়ের বাড়িতে ফকির মিসকিন খাওয়ানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, কক্সবাজারের উখিয়ায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হন। একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে ওই হেলিকপ্টারে চড়েই কক্সবাজারে যান ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে নামিয়ে ঢাকা ফেরার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer