প্রকাশিত: ১৯/০২/২০১৭ ৪:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, বর্তমান সরকার শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ করছে। উখিয়া উপজেলায় বর্তমানে ৭২ ভাগ এলাকা বিদ্যুতায়নের আওতায় এসেছে। আগামী কয়েক বছরের মধ্যে বাকী এলাকাও বিদ্যুতায়িত হবে।
রবিবার উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উখিয়ার রাজাপালং এর ডেইল পাড়ায় ১৫০ পরিবারের মাঝে বিদ্যুৎ প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান, উখিয়ার ডিজিএম খালেদ মোঃ সালা উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম, মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার, যুবলীগ নেতা এটিএম রশিদ, রাসেল উদ্দিন সুজন, নুর মোঃ শেখর প্রমূখ। পরে ৬০০ পরিবারের মাঝে ব্রাক প্রদত্ত কীটনাশক যুক্ত মশারী বিতরন করেন এমপি বদি

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer