প্রকাশিত: ২৫/০৯/২০১৮ ৩:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কাজ করে যাচ্ছে।

সোমবার নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়কমন্ত্রী জেরেমি হান্ট সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

তাদের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। তিনি জানান, জাতিসংঘ সদরদফতরে দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে জেরেমি হান্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক হয়। খবর: বাসস।

আসন্ন নির্বাচন সম্পর্কে জেরেমি হান্ট বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরাও আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি, সব রাজনৈতিক দল এতে অংশ নেবে।’

দু’নেতার বৈঠকে আলোচিত রোহিঙ্গা ইস্যু আসে বলেও জানান পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যেতে সমস্যাটা কোথায়, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান জেরেমি হান্ট।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তির কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা তাকে বলেন, ‘চুক্তি করলেও মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

মিয়ানমারে গণহত্যা চলছে বলে অভিযোগ আছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত হবে কিনা- তা জানতে চান জেরেমি হান্ট।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের নিশ্চয়তা দিতে পারলে তারা নিজ দেশে ফিরে যেতে পারে।’

রোহিঙ্গাদের জন্য ভাসানচরে অস্থায়ী আবাসস্থল নির্মাণের কথা জানিয়ে তিনি এ বিষয়ে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে জেরেমি হান্ট শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...