ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২২ ২:৫৯ পিএম

পৃথক তিন স্থানে অবস্থিত জমি ও ভবন বিক্রি করে মোট ১২৩ কোটি ৩৩ লাখ টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিক্রীত এ সমুদয় অর্থ দিয়ে বীমা দাবি পরিশোধ করবে কোম্পানিটি। ডিএসইর মাধ্যমে দ্বিতীয় দফায় এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।

এর আগে গত বুধবার ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানায়, রাজশাহীর বোয়ালিয়ার চাঁদপুর মৌজায় অবস্থিত ২২ দশমিক ৮৭ ডেসিমেল জমি ও তিনতলাবিশিষ্ট বেজমেন্টসহ ১৯ তলার একটি নির্মাণাধীন ভবন বিক্রি করে ১০৬ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এছাড়া বগুড়া সদরের থনটোনিয়া মৌজার ২৪ দশমিক ৮৭ ডেসিমেল জমি বিক্রি করে ১৫ কোটি ৫ লাখ টাকা এবং মুন্সীগঞ্জের জোরার দেওয়াল মৌজার ৩০ ডেসিমেল জমি বিক্রি করে ২ কোটি ২৮ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এরই মধ্যে তিন মৌজার এ জমি ও ভবন বিক্রির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সম্মতি পেয়েছে কোম্পানিটি।

ডিএসইতে গতকাল ফারইস্ট ইসলামী লাইফ শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৫ টাকা। সুত্র: বণিকবার্তা

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...