প্রকাশিত: ০৫/০১/২০২০ ৮:২৪ পিএম

মা মানেই ভরসার আশ্রয়স্থল। পৃথিবীর অন্য যে কারোর চেয়ে মা এবং সন্তানের ভালোবাসার সম্পর্ক সবচেয়ে সেরা। কথাটা শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। পশু-পাখিরাও তাদের সন্তানের প্রতি যে সমান দায়িত্বশীল তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে, মারাত্মকভাবে জখম হয়েছে এক হনুমান। রক্ত গড়িয়ে পড়ছে তার শরীর দিয়ে। আর তার কোলে সন্তান। তবুও রক্তাক্ত অবস্থাতেই কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছে মা অনুমানটি।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের সঙ্গরেড্ডি জেলার নরসাপুরে। মা হনুমানটি কীভাবে জখম হয় তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- কোনও দুর্ঘটনার কারণে এমনটি হয়েছে। তারপরও হাইওয়েতে বসে মা হনুমানটিকে তার সন্তানকে দুধ খাওয়াতে দেখা যায়।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই মা হনুমানের প্রতি অফুরন্ত ভালোবাসা প্রকাশ করেছেন নেটিজেনরা।

পাঠকের মতামত

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার ...

পর্যটন সম্ভাবনায় ভরপুর মহেশখালীর ধুইল্যাজুড়ি পাহাড়

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ‘ধুইল্যাজুড়ি পাহাড়ি ঢালা’ পর্যটন সম্ভাবনায় ভরপুর। সুউচ্চ পাহাড়, ...

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...
Single Page Footer