ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১১:৩০ এএম

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তরপাড়ায় জমি নিয়ে পূর্বশরিয়তের জের ধরে কবির আহমদ চৌকিদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নগদ ১০ লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

​বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম উত্তরপাড়া গ্রামের কবির আহমদ চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম জানান, দীর্ঘদিন ধরে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী আহমেদ আলী ও তার দলবলের সঙ্গে তাদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার পরও বুধবার দুপুরে আলীর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক তাদের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সবাই মাদকের সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।

​এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই পুলিশি একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় জলবায়ু ঝুঁকির প্রভাবে শিশুদের সুরক্ষায় তরুণ গবেষকদের তথ্য প্রকাশ

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু ঝুঁকি প্রবণতা ও সক্ষমতা যাচাই বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...