প্রকাশিত: ১৯/০৭/২০১৬ ৯:১৯ পিএম

mail.google.comনিজস্ব প্রতিনিধি,লামাঃ
লামায় অগ্নিকান্ডে একটি ঔষধের দোকানে প্রায় ৫লাখ টাকার ঔষধ ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর রাতে লামা পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের মেসার্স মা ফার্মেসীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের সাড়ে ৪ লাখ টাকার ঔষধ পুড়ে ছাই হয়ে যায়। শত্রুতামূলকভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে দোকান মালিক জহির উদ্দিন দাবি করছেন।

সূত্র জানায়, সোমবার সারাদিন বেচা-কেনা শেষে দোকান মালিক জহির উদ্দিন রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে হঠাৎ দোকানের এক পাশে আগুন ধরে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘন্টা ব্যাপী আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানে থাকা বিভিন্ন কোম্পানীর ঔষধ ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক জহির উদ্দিন বলেন, অগ্নিকান্ডে আশ-পাশের কোন দোকানের ক্ষতি হয়নি। শুধুমাত্র আমার দোকানটাই পুড়ে ছাই হয়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে, শত্রুতামূলকভাবে দুর্বৃত্তরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক অভিযোগ ভিত্তিতে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer