প্রকাশিত: ১০/০৭/২০১৭ ৯:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৭ পিএম

এম বশিরুল আলম, লামা :
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীর গতি পরিবর্তন করে লামাকে বন্যামুক্ত করার দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালিত হয়েছে। ‘ ত্রাণ চাইনা, মাতামুহুরী নদীর ভাঙ্গন ও বন্যার কবল থেকে রক্ষার স্থায়ী ব্যবস্থা হিসেবে নদীর গতিপথ পরিবর্তন চাই’ এই স্লোগানে গতকাল সোমবার নাগরিক ফোরাম, লামা বাজার ব্যবসায়ী সমিতি, সচেতন যুবসমাজ ও ইনিসিয়েটিভ ফর হিলি পিপল্স ডেভেল্পম্যান্টস’র ব্যানারে এ কর্মসুচি পালিত হয়। মাতামুহুরী নদীর সাপমারা ঝিরি পয়েন্টে আনুমানিক চারশো মিটার খনন করে গতি পরিবর্তন করে অব্যাহত ভাঙ্গন ও জলাবদ্ধতা থেকে লামা পৌর শহরসহ পাশ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের একাংশের জনবসতি, অসংখ্যা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্রিজ কালভার্ট রক্ষার দাবিতে মানব বন্ধন করে স্মারক লিপি দেয়া হয়। কর্মসুচিতে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মো: শাহীন ও মো: কাওসার, ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জাপান বড়–য়া, নাগরিক ফোরামের আহ্বায়ক মো: কামরুজ্জামান, পৌর কাউন্সিলার সাইফুদ্দিন ও মোহাম্মদ রফিক, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, এটা কোন আন্দোলন নয়; লামাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী। বর্তমান প্রধান মন্ত্রী জনকল্যাণে কর্মকান্ড করে চলছেন, তিনি লামাবাসীর এ দাবী টুকুও রাখবেন। লামা উপজেলা পরিষদ সম্মুখ প্রধান সড়কে অনুষ্ঠিত কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোক অংশ নেয়।

মানব বন্ধন শেষে সাপমারা ঝিরি পয়েন্টে মাতামুহুরী নদীর গতি পরিবর্তন করে লামাকে বন্যার কবল মুক্ত করতে একটি বিশেষজ্ঞ দল প্রেরণ করে সরেজমিন সম্ভাব্যতা যাচায়ের মাধ্যমে প্রকল্প অনুমোদনের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর আশু হস্থক্ষেপ কামনা করে নির্বাহী অফিসার খিনওয়ান নু’র মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer