প্রকাশিত: ২৪/০৫/২০১৭ ১০:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ পিএম

লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডারঝিতে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনার পর এবার বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক ও তার বন্ধু মিলে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স সংলগ্ন সাউথ স্কাই রাবার বাগানে এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো- উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের গাজিপাড়ার বাসিন্দা মৃত সাইফুল পিসির ছেলে মো. রাসেল দেওয়ান (৩২) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বার আউলিয়া নগরের জিদ্দা বাজার এলাকার বাসিন্দা মাষ্টার ছারোয়ার কামালের ছেলে মাহতাব উদ্দিন সুমন (৩০)। এ ঘটনায় জড়িত মো. রাসেল দেওয়ানকে বুধবার বিকেলে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে লামা পৌরসভা এলাকার রাজবাড়ি গ্রামের এক কিশোরী ও রাসেল দেওয়ানের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এই সূত্র ধরে প্রেমিক রাসেল মঙ্গলবার রাত ৯টার দিকে ওই কিশোরীকে ফুসলিয়ে রাবার বাগানে নিয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ঘটনার বিস্তারিত জেনে ধর্ষণের শিকার কিশোরীর খালা রোকেয়া বেগম থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মো. রাসেল দেওয়ানকে ধর্ষণের ভিডিওসহ গ্রেফতার করে।

এ বিষযে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর খালা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। ধর্ষক রাসেল দেওয়ানকে গ্রেফতারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer