প্রকাশিত: ৩০/০৮/২০১৭ ২:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার সদরের লিংকরোড থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন উখিয়া থিমছড়ি এলাকা মৃত নূরুল আলমের পুত্র মো. রশিদুল আলম (৪৫) ও হলদিয়া পালং এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র মো. রশিদ আহামদ।
র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, ইয়াবাবাহী একটি ট্রাক টেকনাফ থেকে কক্সবাজার আসার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে লিংকরোড র‌্যাবের তল্লাশী পোস্টে ওই গাড়িটি তল্লাশী করা হয়। গাড়ি তল্লাশি করে ২৪ হাজার ইয়াবা উদ্বার করা হয়। এসময় ইয়াবা বহনের দায়ে দু’জনকে আটক করা হয়। গাড়িটিও জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান মেজর রুহুল আমিন।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...
Single Page Footer