প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৪:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে তুরস্কের একটি সাহায্য সংস্থা। দুর্গতদের কাছে তারা ২৩ হাজার খাবারের বাক্স সরবরাহ করেছে। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, ছোলা, আটা, লবন এবং চিনি রয়েছে। এসব খাদ্য ঘূর্ণিঝড় দুর্গত প্রায় ১৩ হাজার পরিবারের কাছে তুলে দেয়া হয় বলে জানানো হয়।

মিয়ানমারে ১৯৮২ সালে যে আইন পাস হয়েছে তাতে রোহিঙ্গাদের অস্বীকার করা হয়েছে। এদের অনেকেই প্রজন্মের জন্য মিয়ানমারে বসবাস করে আসছেন। কিন্তু নাগরিকত্ব না পাওয়ায় এই জনগোষ্ঠীর মানুষ তাদের অধিকার থেকে হচ্ছেন বঞ্চিত।

প্রায় সময়েই মিয়ানমার সরকার এই জনগোষ্ঠীর মানুষের উপর দমন পীড়ন চালিয়ে থাকে। ফলে প্রায় সময়েই রোহিঙ্গা মুসলিমেরা সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। তুরস্কের এই সাহায্য সংস্থাটি বিশ্বের বিভিন্ন স্থানে দুর্গত মানুষদের সাহায্য দিয়ে থাকে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, খরা কবলিত সোমালিয়া এবং জাতিগত সংঘাতপূর্ণ মিয়ানমারে সাহায্য দিয়েছে দেশটির অন্যতম বড় এই সাহায্য সংস্থা।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer