প্রকাশিত: ১৩/০৭/২০১৮ ৪:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৮ এএম

বিডিটোয়েন্টিফোর লাইভ ডটকম::
ফুটবলের জাদুঘর আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। অন্য সবার মতোই দু’পা নিয়ে জন্ম মেসির। অন্য দশজন সুস্থ, স্বাভাবিক ফুটবলারের মতোই তিনি কিন্তু তারপরও পার্থক্য রয়েছে। তার পায়ের জাদু দিয়ে নিজেকে সারাবিশ্বে পরিচিত করেছেন মেসি। দেখতে তার পা জোড়া অন্য মানুষের মতো হলেও তার পা জোড়া অন্যদের পায়ের মতো নয়। পা তো নয়, যেন জাদুর বাক্স।

৭ বছর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল ফুটবলের এই জদুঘর। নাইজেরিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেললেন, জয় করলেন, চলে গেলেন। ঐ প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়লাভ করে। সেই মেসি ফের আসছে বাংলাদেশে। তবে কোনো ম্যাচ খেলতে আসছেন না তিনি। মেসি ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসবে বলে জানা গেছে। সম্ভাব্য তারিখ হতে পারে চলতি মাসের ২২ জুলাই৷ কক্সবাজারে তিনি ৪ ঘন্টা সময় কাটাবেন বলে জানা গেছে। এ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়জোড় শুরু হয়েছে। বিভিন্ন ধরণের আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে ইউনিসেফের বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে আজ শুক্রবার (১৩ জুলাই) অফিস বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে খুব ভালো করতে পারেনি মেসির আর্জেন্টিনা। ফুটবল প্রেমিরাও এবারের বিশ্বকাপে মেসি জাদু দেখতে পারেনি। দ্বিতীয় রাউন্ড থেকে বিশ্বকাপ থেকে ছিটকে যায় মেসিরা।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer