প্রকাশিত: ০৪/১১/২০১৮ ৮:৩৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বলেছেন, মানবিক বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে মিয়ানমার থেকে আসা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী। বাংলাদেশ যে তাদের মানবিক সহায়তা দিয়েছে তা পৃথিবীতে বিরল। এজন্য বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিমান যোগে রোববার দুপুর ১২ টায় কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। পরে গাড়িযোগে তিনি বান্দরবানের তুমব্রু শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে যান। ওখান থেকে দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প নং ১৭ তে যান। ওখানে মন্ত্রী কথা বলেন রোহিঙ্গাদের সাথে এবং তাদের সাথে কিছু সময় কাটান। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী,এডিসি জেনারেল মাহিদুল রহমান ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী। তবে বাংলাদেশের মন্ত্রী কোন কথা বলেননি সাংবাদিকদের সাথে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...